National
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে ব্যবসায়ী মোজিবুল হকের সাক্ষাৎ
বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা কে এম মোজিবুল হক জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতা তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার জাপানের পার্লামেন্টে তারো আসোর নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাৎ
লেখক বিজ্ঞপ্তি141K বার পড়া

বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা কে এম মোজিবুল হক জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতা তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার জাপানের পার্লামেন্টে তারো আসোর নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এবং বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোজিবুল হক। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) কার্যক্রমের সূত্রে তাঁদের পরিচয় তিন দশকের বেশি সময়ের। তারো আসোকে একজন অভিজ্ঞ, দূরদর্শী ও অনুকরণীয় রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করে মোজিবুল হক বলেন, দীর্ঘদিন পর তাঁর সঙ্গে আবার সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত।


