National
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ শনিবার ঢাকার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক181K বার পড়া

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ শনিবার ঢাকার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
শ্রমিকদের সড়ক অবরোধে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।


