National
ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা
মিনহাজুল ইসলাম রোজান এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু পরীক্ষার ফল দেখার সুযোগ হলে না তার। ঐচ্ছিক বিষয় অর্থাৎ জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই মৃত্যু হয় এই শিক্ষার্থীর। শনিবার ছেলের পরীক্ষার ফল দেখ
লেখক নিজস্ব প্রতিবেদক111K বার পড়া

মিনহাজুল ইসলাম রোজান এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু পরীক্ষার ফল দেখার সুযোগ হলে না তার। ঐচ্ছিক বিষয় অর্থাৎ জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই মৃত্যু হয় এই শিক্ষার্থীর। শনিবার ছেলের পরীক্ষার ফল দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ।
শনিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, জীববিজ্ঞান বাদে অন্যান্য বিষয়গুলোতে জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়েছে মিনহাজুল ইসলাম রোজান। তবে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় শুধু এই বিষয়টিতে অকৃতকার্য দেখাচ্ছে।


