National
জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা
অপরিকল্পিত নগরায়ণ, জমির বাণিজ্যিকীকরণ ও করপোরেট মুনাফাকে প্রাধান্য দেওয়ায় ঢাকা ক্রমে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন নগর–পরিকল্পনাবিদ ও স্থাপত্য–বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জনস্বার্থ উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম
লেখক নিজস্ব প্রতিবেদক135K বার পড়া

অপরিকল্পিত নগরায়ণ, জমির বাণিজ্যিকীকরণ ও করপোরেট মুনাফাকে প্রাধান্য দেওয়ায় ঢাকা ক্রমে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন নগর–পরিকল্পনাবিদ ও স্থাপত্য–বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জনস্বার্থ উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে শহরের পরিবেশ, জলাধার ও নাগরিক সুযোগ-সুবিধা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন। দ্য ডেইলি স্টার আড্ডাটির আয়োজক।


