ফরিদপুরের ভাঙ্গায় ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘জায়গার নাম ভাঙ্গা। আসলে সারা দেশের কোমর ভাঙা। তাই দেশ মেরামত করতে হবে। সংস্কার করতে হবে। গণরায় বাস্তবায়ন করতে হবে।’
আজ শনিবার ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হন জামায়াতের নেতা-কর্মীরা। সেখানে বেলা ১১টার দিকে গাড়ি থেকে ১ মিনিট ৩৬ সেকেন্ড বক্তব্য দেন শফিকুর রহমান। এ সময় মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।