National
ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক
রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক118K বার পড়া

রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত নারীর ছেলে তাহসিন আরিফকে (৩০) আটক করেছে পুলিশ।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, ‘ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে তাহসিন আরিফ তাঁর মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। এতে তাঁর মুখ ও গলা দিয়ে রক্তক্ষরণ হয়।’


