National
কুমিল্লায় জন্মভূমিতে অবহেলায় শচীনকর্তার স্মৃতিবাড়ি
প্রতিবছর মেলা উপলক্ষে বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হলেও বছরের বাকি সময় এর দেখভাল নিয়ে প্রশ্ন রয়েছে।
লেখক আবদুর রহমান171K বার পড়া

প্রতিবছর মেলা উপলক্ষে বাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হলেও বছরের বাকি সময় এর দেখভাল নিয়ে প্রশ্ন রয়েছে।
‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’, ‘তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি’ কিংবা ‘তোরা কে যাস রে ভাটি গাঙ বাইয়া’—এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা শচীন দেববর্মন। উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতজ্ঞের জন্ম কুমিল্লায়। অথচ তাঁর পৈতৃক বাড়িটি বছরের বেশির ভাগ সময় পড়ে থাকে অযত্নে।
জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরে বছরে দু-একবার মেলার আয়োজন হলেও বাড়িটির নিয়মিত রক্ষণাবেক্ষণ, সংগীতচর্চা ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেই।


