National
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, ১৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ১০২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন
লেখক নিজস্ব প্রতিবেদক103K বার পড়া

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ১০২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন। গত বছরের তুলনায় এবার শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে চারটি। এ ছাড়া বোর্ডে সামগ্রিক পাসের হার ও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।


