National
সাজেকে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, এলাকায় আতঙ্ক
রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। আজ শনিবার দুপুরে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় এই গোলাগুলির ঘ
লেখক প্রতিনিধি138K বার পড়া

রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। আজ শনিবার দুপুরে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির বিষয়টি রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. জসীম উদ্দীন চৌধুরী প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’


