National
কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৯টি। এক বছরে শূন্য পাস প্রতিষ্ঠান বেড়েছে ৬টি। একই সময়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠান পাঁচ
লেখক প্রতিনিধি117K বার পড়া

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৯টি। এক বছরে শূন্য পাস প্রতিষ্ঠান বেড়েছে ৬টি। একই সময়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠান পাঁচটি থেকে কমে হয়েছে চারটি।
আজ শনিবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম। এবার বোর্ডে পাসের হার ৪৮ দশমিক শূন্য ৪ শতাংশ, গত বছর ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ।


