National
অভাবে থেমে যাননি মোন্নাফ, এইচএসসিতেও পেলেন জিপিএ–৫
বাবা-মায়ের অভাবের সংসার। বাবা নির্মাণশ্রমিক, মা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার স্থানীয় কার্যালয়ে আয়ার কাজ করেন। কখনো বাবার কাজ থাকে, কখনো থাকে না। সংসারের এমন টানাপোড়েনের মধ্যেও থেমে থাকেনি ছেলের পড়াশোনা। বাবা-মায়ের অক্লান
লেখক সাজেদুল আলম97K বার পড়া

বাবা-মায়ের অভাবের সংসার। বাবা নির্মাণশ্রমিক, মা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার স্থানীয় কার্যালয়ে আয়ার কাজ করেন। কখনো বাবার কাজ থাকে, কখনো থাকে না। সংসারের এমন টানাপোড়েনের মধ্যেও থেমে থাকেনি ছেলের পড়াশোনা। বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মো. মোন্নাফ হোসেন।
আজ শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে জানা যায় বিষয়টি। এইচএসসিতেও প্রত্যাশিত ফল পেয়ে মোন্নাফদের পরিবারের সবাই খুব খুশি। তাঁদের বাড়ি চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামে।


