National
রাজশাহী বোর্ডে অকৃতকার্য শিক্ষার্থী বেশি, ৩৯ কলেজে কেউ পাস করেনি
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে। গত বছরের তুলনায় এ হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকের বেশি অকৃতকার্য হয়েছে
লেখক প্রতিনিধি146K বার পড়া

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে। গত বছরের তুলনায় এ হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকের বেশি অকৃতকার্য হয়েছেন।
ফল বিপর্যয়ের পেছনে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা, প্রস্তুতির জন্য কম সময় পাওয়া, প্রশ্নের ধরনে পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে কারণ হিসেবে উল্লেখ করছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। অন্যদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থীদের মুঠোফোনে আসক্তি, শ্রেণিকক্ষবিমুখতা ও কোচিংনির্ভরতাকেও দায়ী করছেন।


