National
ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে মন্তব্য করা নিয়ে বিরোধ, সালিস শেষ হতেই টেঁটা–বল্লম নিয়ে শুরু সংঘর্ষ
ভিডিও–নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিওতে মন্তব্য করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক161K বার পড়া

ভিডিও–নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিওতে মন্তব্য করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আশুগঞ্জ বাজারে আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর মো. সিয়াম (১৭) ও ফাহাদ হোসেনের (১৮) সঙ্গে একই গ্রামের নাকরপাড়া গোষ্ঠীর মো. আরিফ (১৬) ও আবু বক্করের (১৭) বন্ধুত্ব ছিল। গত বৃহস্পতিবার টিকটক ভিডিওতে মন্তব্য করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।


