National
২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন
সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে জামায়েত ইসলামীর বাধা প্রদানের ঘটনার নিন্দা, উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন দেশের বিশিষ্ট ২৮ নাগরিক। তাঁরা বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে
লেখক নিজস্ব প্রতিবেদক91K বার পড়া

সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে জামায়েত ইসলামীর বাধা প্রদানের ঘটনার নিন্দা, উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন দেশের বিশিষ্ট ২৮ নাগরিক। তাঁরা বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার করছে। তাঁরা বলেছেন, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাধার মুখে প্রায় ১৫ ঘণ্টা তাঁর দাফন আটকে থাকে। রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা কি না, তা নির্ধারণ করার একমাত্র ক্ষমতা রাষ্ট্রের। স্বাধীনতার বিরোধিতা করা দল কোনো পর্যায়ে ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, আর কে নন।


