মেহেরপুর পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত সুইটি আক্তার। নার্সিংয়ে পড়াশোনা করতে তাঁকে যেতে হয়েছিল ঢাকায়। সেখানে বাসা ভাড়া করে থেকে পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেয়েছে তাঁর পরিবার।
সুইটি আক্তার প্রথম আলোকে বলেন, ‘মেহেরপুরে নার্সিং কলেজ না থাকায় আমাদের মতো দরিদ্র পরিবারের মেয়েদের ঢাকায় বাসা ভাড়া করে থেকে পড়াশোনা করতে হয়েছে। এতে অনেক টাকা খরচ হয়েছে। পড়াশোনার খরচ জোগাতে বাবার বন্ধক রাখা কৃষিজমি দুই বছর ধরে চাকরি করেও ছাড়াতে পারিনি।’