মুঠোফোনে কথা বলা, ইন্টারনেটে ভিডিও দেখা কিংবা কাজের প্রয়োজনে অনলাইনে যুক্ত থাকা—এসব সেবার পেছনে রয়েছে মোবাইল অপারেটরদের ব্যবহৃত বেতার তরঙ্গ। এই তরঙ্গ ব্যবহারের অনুমতি নবায়ন করতে অপারেটরদের কত টাকা দিতে হবে, তা নিয়ে এখন আলোচনা চলছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তরঙ্গ নবায়নের মূল্য আগের দরের চেয়ে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব দিয়েছে। তবে অপারেটররা বলছে, প্রস্তাবিত দামও বেশি। তারা আরও কম দাম ও দীর্ঘ সময়ে কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ চায়।