National
ফুলটি তেমন নজরকাড়া নয়, তবু ঘ্রাণ ছড়িয়ে থমকে দেয় পথিককে
সন্ধ্যা নামছে ধীরে। চারদিকে শান্ত নীরবতা। পথ চলতে হঠাৎ নাকে এসে লাগে তীব্র মিষ্টি ও ঝাঁজালো এক গন্ধ, থমকে দেয় পথিককে। রাত যত বাড়ে, গন্ধ তত তীব্র আর মাদকতাময় হয়ে ওঠে। হেমন্তের এই সময়ে ছাতিমগাছের ডালে ডালে এখন সবুজাভ-
লেখক নিজস্ব প্রতিবেদক34K বার পড়া

সন্ধ্যা নামছে ধীরে। চারদিকে শান্ত নীরবতা। পথ চলতে হঠাৎ নাকে এসে লাগে তীব্র মিষ্টি ও ঝাঁজালো এক গন্ধ, থমকে দেয় পথিককে। রাত যত বাড়ে, গন্ধ তত তীব্র আর মাদকতাময় হয়ে ওঠে। হেমন্তের এই সময়ে ছাতিমগাছের ডালে ডালে এখন সবুজাভ-সাদা ফুলের প্রাচুর্য।
ফুলটি দেখতে তেমন নজরকাড়া নয়। তবে একসঙ্গে অনেক ফুল ফুটে থাকলে ভালো লাগে। হেমন্তে ফুলের এমন প্রাচুর্য অন্যান্য গাছে কমই দেখা যায়। হাওয়ায় ফুল ও পাতা দোলে, শিশিরভেজা ঘাসের ওপর ঝরে পড়ে ফুল।


