National
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী
রাজধানীর কলাবাগান এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল এবং প
লেখক বিশেষ প্রতিবেদক62K বার পড়া

রাজধানীর কলাবাগান এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল এবং পরে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আরও ১০টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন আওয়ামী লীগের ও একজন যুবলীগের কর্মী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি মো. শামিনুর রহমান (৫৩), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের নেতা কামরুন্নাহার লিপি (৫০) এবং যুবলীগের কর্মী মো. নাজমুল হাসান (৪৯) ও মো. বিল্লাল হোসেন (৪৫)।


