National
আগুনে পুড়ল বিধবার বসতঘর, অবশিষ্ট শুধু পরনের কাপড়
জয়পুরহাটের আক্কেলপুরে আগুনে এক বিধবার বসতঘর ও ঘরের সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তাঁর আর কিছুই অবশিষ্ট নেই। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের উত্তর নওতা গ্রামে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি127K বার পড়া

জয়পুরহাটের আক্কেলপুরে আগুনে এক বিধবার বসতঘর ও ঘরের সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তাঁর আর কিছুই অবশিষ্ট নেই। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের উত্তর নওতা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নারীর নাম নুরজাহান আক্তার (৫৫)। তিনি ওই গ্রামের মৃত রমজানের স্ত্রী। তাঁর দুই ছেলে ঢাকায় থাকেন। বাড়িতে একাই বসবাস করতেন নুরজাহান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়িঘর ঝাড়ু দিয়ে বাইরে যান নুরজাহান। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি ঘরে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে গ্রামবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই মাটির প্রলেপ দেওয়া দুই কক্ষের ঘর পুরোপুরি পুড়ে যায়।


