National
সরকারি চাকরিজীবীরা সরকারি বাসা নিয়ে কেন ভাড়া দেন
সরকারি বাসা বরাদ্দ নিয়ে নিজেরা না থেকে ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন, এমন সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
লেখক নিজস্ব প্রতিবেদক103K বার পড়া

সরকারি বাসা বরাদ্দ নিয়ে নিজেরা না থেকে ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন, এমন সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
সরকারি আবাসন পরিদপ্তরের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার রাতে এক গণবিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ৩১ অক্টোবর, অর্থাৎ শনিবারের মধ্যেই ভাড়াটেকে বিদায় করতে হবে।
সরকারি কর্মচারীদের একটি বড় অংশ সরকারি বাসায় থাকে। সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।
সরকারি বাসায় থাকা সরকারি চাকরিজীবীদের বাসাভাড়া ভাতা কেটে নেওয়া হয়। তারপরও সরকারি বাসার চাহিদা ব্যাপক। কারণ, সরকারি কলোনিতে খেলার মাঠ, খোলামেলা পরিবেশ, ভালো নিরাপত্তাব্যবস্থাসহ নানা সুবিধা রয়েছে। অন্যদিকে কলোনির বাইরেই অনেক এলাকায় ঘিঞ্জি পরিবেশ। সরকারি চাকরিজীবীদের অনেকেরই অভিযোগ, শুরুতে বাসা বরাদ্দ পেতে বড় অঙ্কের ঘুষও দিতে হয়েছে তাঁদের।


