National
অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ
সংসারের অভাব ঘোচাতে একমাত্র ছেলে মনিরুল ইসলামকে বিদেশে পাঠিয়েছিলেন মা-বাবা। মালয়েশিয়ায় থাকা ছেলের পাঠানো সামান্য টাকায় কোনোমতে চলছিল চার সদস্যের পরিবার। তাঁদের স্বপ্ন ছিল, ছেলের উপার্জন বাড়বে, বেশি করে টাকা পাঠাবে। সংসার
লেখক সংবাদদাতা161K বার পড়া

সংসারের অভাব ঘোচাতে একমাত্র ছেলে মনিরুল ইসলামকে বিদেশে পাঠিয়েছিলেন মা-বাবা। মালয়েশিয়ায় থাকা ছেলের পাঠানো সামান্য টাকায় কোনোমতে চলছিল চার সদস্যের পরিবার। তাঁদের স্বপ্ন ছিল, ছেলের উপার্জন বাড়বে, বেশি করে টাকা পাঠাবে। সংসারে ফিরবে সচ্ছলতা; কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন মনিরুল।
শুক্রবার সকালে মনিরুলের (২৪) মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। একমাত্র সন্তানকে হারিয়ে তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।


