National
পদ্মায় জালে ধরা পড়া বিপন্ন শুশুক, নিলামে ২ হাজার ১০০ টাকায় বিক্রি
আইন অনুযায়ী নিষিদ্ধ থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে প্রকাশ্যে নিলামে বিক্রি হয়েছে বিপন্ন গাঙ্গেয় ডলফিন (শুশুক)। আজ শুক্রবার সকাল সাতটার দিকে একটি মৎস্য আড়তে শুশুকটি ২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়
লেখক প্রতিনিধি155K বার পড়া

আইন অনুযায়ী নিষিদ্ধ থাকলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছবাজারে প্রকাশ্যে নিলামে বিক্রি হয়েছে বিপন্ন গাঙ্গেয় ডলফিন (শুশুক)। আজ শুক্রবার সকাল সাতটার দিকে একটি মৎস্য আড়তে শুশুকটি ২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।
শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারে গিয়ে দেখা যায়, অন্যান্য মাছের সঙ্গে একটি মাঝারি আকারের শুশুকও বিক্রির জন্য গাউছিয়া মৎস্য আড়তে তোলা হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় এক মৎস্যশিকারি ২ হাজার ১০০ টাকায় শুশুকটি কিনে দ্রুত বাজার ছেড়ে যান। এ সময় বাজারে দুটি বাগাড় মাছও বিক্রির জন্য তোলা হয়েছিল। বাগাড় দুটিও কেনার পর এক ক্রেতা ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাজার ত্যাগ করেন।


