National
‘জায়গাজমিন আইবো–যাইবো, স্বামী–সন্তান তো আর আইবো না’
‘জায়গাজমিন নিয়া কত বছর ধইরা ঝগড়া। আমাগো কতবার মারল, মামলা দিল, জায়গা দখল কইরা নিল। শেষ পর্যন্ত আমার স্বামী-সন্তানরে মাইরা ফালাইলো। জায়গাজমিন কত আইবো-যাইবো, আমার স্বামী-সন্তান তো আর আইবো না।’
লেখক প্রতিনিধি200K বার পড়া

‘জায়গাজমিন নিয়া কত বছর ধইরা ঝগড়া। আমাগো কতবার মারল, মামলা দিল, জায়গা দখল কইরা নিল। শেষ পর্যন্ত আমার স্বামী-সন্তানরে মাইরা ফালাইলো। জায়গাজমিন কত আইবো-যাইবো, আমার স্বামী-সন্তান তো আর আইবো না।’
১১ মাস বয়সী ছোট্ট মেয়েকে কোলে নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন শিউলি আক্তার (২৫)। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত গোলাপ হোসেনের (৩২) স্ত্রী তিনি। মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বুধবার রাতে গোলাপের ওপর হামলা হয়। এতে তাঁর চার বছর বয়সী মেয়ে তোয়াবাও মারা যায়।


