National
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন মির্জা ফয়সল, দেলাওয়ার বললেন, ‘বেস্ট অব লাক’
ঠাকুরগাঁও–১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর ফুলের তোড়া হাতে পরাজিত প্রার্থীর বাড়ি গেলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের ব
লেখক প্রতিনিধি124K বার পড়া

ঠাকুরগাঁও–১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর ফুলের তোড়া হাতে পরাজিত প্রার্থীর বাড়ি গেলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মির্জা ফয়সল আমীন। এ সময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোলাকুলি করেন, পরস্পরকে মিষ্টিমুখ করান এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


