National
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার ভিডিও ভাইরাল
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের পক্ষে ওই নারীর ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক76K বার পড়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের পক্ষে ওই নারীর ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


