National
এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’
১০ থেকে ১২ জন। সবারই মুখ কাপড়ে ঢাকা। এসেই গুলি চালাল। এরপর যেতে যেতে বলতে লাগল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’। পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলি করে দুজনকে হত্যার ঘটনার বর্ণনা এভাবেই দিলেন এক প্রত্যক্ষদর্শী।
লেখক প্রতিনিধি199K বার পড়া

১০ থেকে ১২ জন। সবারই মুখ কাপড়ে ঢাকা। এসেই গুলি চালাল। এরপর যেতে যেতে বলতে লাগল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’। পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলি করে দুজনকে হত্যার ঘটনার বর্ণনা এভাবেই দিলেন এক প্রত্যক্ষদর্শী। তিনি ঘটনাস্থলের পাশের দোকানি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় নিহত দুজন হলেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের পাবনা সদর উপজেলার আহ্বায়ক আবদুস সালাম (৫৬) ও তাঁর ভাগনে আতাইকুলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০)।


