National
এইচএসসি পরীক্ষা ফলাফল ও পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি সত্য নয়
‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%, সূত্র: সময় টিভি’ এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ তথ্য প্রচা
লেখক নিজস্ব প্রতিবেদক189K বার পড়া

‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%, সূত্র: সময় টিভি’ এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ তথ্য প্রচার করা হচ্ছে।
৪০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। কেউ ফটোকার্ড, আবার কেউ শুধু লেখার মাধ্যমে তথ্যটি প্রচার করছেন। এসব পোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হয়েছে।


