National
নাটোরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ডিবি হেফাজতে আরও দুজন
নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত দুজন হলেন মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬)। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গুরুদাসপুরের ধারাব
লেখক প্রতিনিধি192K বার পড়া

নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত দুজন হলেন মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬)। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ শুক্রবার বিকেলে ডিবি পুলিশ এ কথা জানিয়েছে।
এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানকে (মিন্টু)। তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতে থাকার কথা।


