National
পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু
পাবনায় একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সেতুর কাছে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি109K বার পড়া

পাবনায় একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সেতুর কাছে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহতদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় কয়েকজন যুবক গোপিনাথপুর সেতুর কাছে বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় ঘটনাস্থলে ছয়জন মারা যান। আহত হন কয়েকজন। হতাহতদের ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


