National
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু
রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে
লেখক নিজস্ব প্রতিবেদক129K বার পড়া

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির এই গণবিক্ষোভ সমাবেশ হচ্ছে৷
আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাজানো হয় জাতীয় সংগীত।
‘দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগমহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে’ আজ গণবিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। জাদুঘরের সামনে স্থাপিত মঞ্চে ব্যানারের দুই পাশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির দুই প্রার্থীর বড় ছবি টাঙানো হয়েছে। ঢাকা উত্তর সিটিতে দলীয় প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আগেই ঘোষণা করেছে দলটি।


