National
পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী
গারো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছেন হাজারো মানুষ। তাঁদের অধিকাংশের হাতে জ্বলছে মোমবাতি। কেউ এসেছেন পাপ স্বীকার করে মুক্তি লাভের আশায়, কেউ প্রিয়জনের রোগমুক্তি কামনায়। কেউ প্রার্থনা করছেন পরিবার, দেশ ও জাতির কল্যাণে
লেখক প্রতিনিধি32K বার পড়া

গারো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছেন হাজারো মানুষ। তাঁদের অধিকাংশের হাতে জ্বলছে মোমবাতি। কেউ এসেছেন পাপ স্বীকার করে মুক্তি লাভের আশায়, কেউ প্রিয়জনের রোগমুক্তি কামনায়। কেউ প্রার্থনা করছেন পরিবার, দেশ ও জাতির কল্যাণে। তাঁদের সম্মিলিত মোমের আলোয় আলোকিত হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা এলাকাটি।
উপজেলার গারো পাহাড়ের পাদদেশে বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। আজ শুক্রবার এই উৎসবের শেষ আনুষ্ঠানিকতা। গতকাল রাত ৯টার দিকে মোমবাতি প্রজ্বালন করে বের করা হয় আলোক শোভাযাত্রা। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথের এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো পুণ্যার্থী।


