National
অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে অনিয়ম, জালভোট, মারধর করে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এসব অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে
লেখক প্রতিনিধি44K বার পড়া

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে অনিয়ম, জালভোট, মারধর করে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এসব অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
প্রথমে আজ শুক্রবার বিকেলে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে তা এক দিন পিছিয়ে আগামীকাল শনিবার করার কথা জানিয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।


