National
মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা
ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫৫টি উন্নয়ন প্রকল্পের টাকা। শুধু এটুকুই নয়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে (ইজিপিপি) মৃত ব্যক্তি ও প্রবাসীদের দেখানো হয়েছে শ্রমিক। এরপর তাঁদের নামে টাক
লেখক নিজস্ব প্রতিবেদক200K বার পড়া

ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫৫টি উন্নয়ন প্রকল্পের টাকা। শুধু এটুকুই নয়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে (ইজিপিপি) মৃত ব্যক্তি ও প্রবাসীদের দেখানো হয়েছে শ্রমিক। এরপর তাঁদের নামে টাকা তুলে করা হয়েছে আত্মসাৎ।
এমন অভিযোগে চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এনায়েত হোসেন ওরফে নয়নসহ ২১ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এনায়েত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। গতকাল বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলা দুটি করেন।


