কক্সবাজারের নাজিরারটেকের শুঁটকির বাজারে দোকান আছে অন্তত ৪৫টি। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ছুরি, লইট্যা, মাইট্যা, পোপা, সুরমাসহ নানা প্রজাতির শুঁটকি। ব্যবসায়ীদের হিসাবে, বাজারে এখন কমপক্ষে পাঁচ কোটি টাকার শুঁটকি মজুত রয়েছে।
কিন্তু ক্রেতা নেই বললেই চলে। যে দোকানে আগে দিনে ৫০ হাজার টাকার শুঁটকি বিক্রি হতো, সেখানে এখন বিক্রি নেমেছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায়। বিক্রি কমে যাওয়ায় ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করা অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন।