National
নাটোরে নিহত ছাত্রদল নেতার বাড়িতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বিচারের আশ্বাস
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, যেকোনো মূল্যেই ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার হবে। হত্যাকারী সে যেই হোক না কেন, সে অপরাধী। তার কোনো দল নেই, তার কোনো দেশ নেই। তার সাজা হবেই। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের গ
লেখক প্রতিনিধি143K বার পড়া

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, যেকোনো মূল্যেই ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার হবে। হত্যাকারী সে যেই হোক না কেন, সে অপরাধী। তার কোনো দল নেই, তার কোনো দেশ নেই। তার সাজা হবেই। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের গুরুদাসপুরে কাছারিপাড়ায় নিহত শাকিল ইসলামের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন নিহত শাকিল ইসলামের শোকাহত বাবা, মা ও স্ত্রীকে সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এর আগে তিনি শাকিলের কবর জিয়ারত করেন।


