ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের বাসিন্দা ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদের জেলা পুলিশ লাইনসের সামনে একটি ওয়েল্ডিংয়ের দোকান ছিল। পাশাপাশি তিনি ঠিকাদারি করতেন। চুয়াডাঙ্গার একটি ঠিকাদারি কাজের কিছু টাকা চঞ্চল বিশ্বাসের কাছে পেতেন সুলতান। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, এই বিরোধের জেরে ২০১৩ সালের ২৯ জুন সন্ধ্যায় মুঠোফোনে সুলতানকে ডেকে নেন চঞ্চল। পরদিন সকালে সদর উপজেলার উদয়পুর গ্রামের মাঠ থেকে তাঁর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।