National
সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’
টাঙ্গাইলের সখীপুরে জমিতে মাটি কাটতে গিয়ে দুটি মরিচা ধরা লোহার বাক্সে ১২টি গ্রেনেডসদৃশ ধাতব বস্তু পাওয়া গেছে। বাক্স দুটির গায়ে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা রয়েছে। পুলিশের ধারণা, বস্তুগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে
লেখক প্রতিনিধি117K বার পড়া

টাঙ্গাইলের সখীপুরে জমিতে মাটি কাটতে গিয়ে দুটি মরিচা ধরা লোহার বাক্সে ১২টি গ্রেনেডসদৃশ ধাতব বস্তু পাওয়া গেছে। বাক্স দুটির গায়ে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা রয়েছে। পুলিশের ধারণা, বস্তুগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কচুয়া স্থলচালা এলাকায় বাসিন্দা আশরাফ আলী ও তাঁর ছেলে জমিতে মাটি কাটছিলেন। এ সময় তাঁরা বাক্স দুটির সন্ধান পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।


