National
কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা ও তাঁর ভাতিজাকে গুলি করে হত্যা
পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি77K বার পড়া

পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের পাবনা সদর উপজেলার আহ্বায়ক আবদুস সালাম (৫৬) ও তাঁর চাচাতো ভাইয়ের ছেলে আতাইকুলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৩৫)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


