National
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
ডিজিটাল কনটেন্টের মনিটাইজেশন, কপিরাইট সুরক্ষা, আয় বৃদ্ধি ও ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় সহযোগিতার লক্ষ্যে প্রথম আলো ডিজিটালের উদ্যোগ মিডিয়াস্টার মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (এমসিএন) সেবার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওটিটি প
লেখক লেখা:73K বার পড়া

ডিজিটাল কনটেন্টের মনিটাইজেশন, কপিরাইট সুরক্ষা, আয় বৃদ্ধি ও ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় সহযোগিতার লক্ষ্যে প্রথম আলো ডিজিটালের উদ্যোগ মিডিয়াস্টার মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (এমসিএন) সেবার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’।
ঢাকায় আজ বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারত্বের আওতায় দোয়েলের ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা, মনিটাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন এবং কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণে সহযোগিতা করবে মিডিয়াস্টার এমসিএন।


