ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপনির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।