National
রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির
রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাপা পড়ার ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. শহীদুল্লাহ (৩৭)। তিনি কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ না
লেখক বিশেষ প্রতিবেদক155K বার পড়া

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাপা পড়ার ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. শহীদুল্লাহ (৩৭)। তিনি কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
নিহত শহীদুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


