এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক শাখার সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চারজনকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে দূরের বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।
এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে সংস্থাটির ১৪ কর্মকর্তাকে বদলি করা হলো। এর আগে ২৫ ও ২৬ অক্টোবর দুই দফায় এনসিটিবির ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।