National
ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা
পরিত্যক্ত ঘরটিতে প্রবেশের পর প্রথম দেখায় কিছুই পাওয়া যাচ্ছিল ছিল না, পুরো ঘরটিই ফাঁকা। পরে ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির নগদ টাকা। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর
লেখক প্রতিনিধি138K বার পড়া

পরিত্যক্ত ঘরটিতে প্রবেশের পর প্রথম দেখায় কিছুই পাওয়া যাচ্ছিল ছিল না, পুরো ঘরটিই ফাঁকা। পরে ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির নগদ টাকা। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–১১ (এসআরবি-১১)–এর অভিযানে এমন ঘটনা ঘটে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত ঘোড়াদিয়ার ওই পরিত্যক্ত ঘরটিতে অভিযান চালায় এসআরবি–১১। পরে সেখান থেকে দেশি ও বিদেশি ২টি আগ্নেয়াস্ত্র, ৬৮টি গুলি, ৯টি চাপাতি ও ছুরি, ৭৫ বোতল মদ এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।


