National
বাড়িতে ঢুকে চুল কেটে দেওয়া হলো নারীর, শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া
ঝিনাইদহে বাড়িতে ঢুকে এক নারীর (৪০) চুল কেটে দেওয়া হয়েছে। তাঁর সারা শরীরে মরিচের গুঁড়া লাগিয়েও নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী।
লেখক নিজস্ব প্রতিবেদক58K বার পড়া
ঝিনাইদহে বাড়িতে ঢুকে এক নারীর (৪০) চুল কেটে দেওয়া হয়েছে। তাঁর সারা শরীরে মরিচের গুঁড়া লাগিয়েও নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী।
পুলিশ বলছে, ওই গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর সন্দেহ আনোয়ারের স্ত্রী, দুই মেয়ে ও ছেলে এই ঘটনা ঘটিয়েছে। আবদুর রশিদ নামের এক ব্যক্তি তাঁদের সহযোগিতা করেছেন।


