দণ্ডপ্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করায় নওগাঁর মান্দা উপজেলার দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তাঁদের আটক করা হয়।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। আটক দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
আটক ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মান্দার কাঁশোপাড়া ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল সরকার।