National
‘সারা রাস্তা আতঙ্কের মধ্যে ছিলাম, মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’
‘সারা রাস্তা আতঙ্কের মধ্যে ছিলাম, মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। পুরো সময়টা কীভাবে কেটেছে, তা ভাবলে এখনো ভয় লাগে।’—কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ থেকে রাঙামাটির সাজেক ভ্রমণে আসা পর্যটক মোহাম্মদ নাঈম। সাজেক থেকে নিরাপ
লেখক প্রতিনিধি195K বার পড়া

‘সারা রাস্তা আতঙ্কের মধ্যে ছিলাম, মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। পুরো সময়টা কীভাবে কেটেছে, তা ভাবলে এখনো ভয় লাগে।’—কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ থেকে রাঙামাটির সাজেক ভ্রমণে আসা পর্যটক মোহাম্মদ নাঈম। সাজেক থেকে নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়িতে ফেরা এবং ফেরার পথে ‘গোলাগুলি’র ঘটনার বর্ণনা এভাবেই তুলে ধরেন তিনি।
আজ সকালে খাগড়াছড়ির একটি হোটেলে কথা হয় মোহাম্মদ নাঈমের সঙ্গে। জানান, নিজের দুই শিশুসন্তান, বৃদ্ধ মা-বাবা, শ্বশুর-শাশুড়িসহ ১৯ জন একসঙ্গে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামে বেড়াতে এসেছেন। তাঁরা সাজেকে অবস্থানকালে অবরোধের কথা শুনতে পান। এর পর থেকে কীভাবে খাগড়াছড়ি শহরে ফিরবেন তা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন। পরে তাঁদের জানানো হয় নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু এর মধ্যেই পথে অবরোধকারীদের বাধার মুখে পড়েছেন তাঁরা।


