National
পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: আযাদ
পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
লেখক নিজস্ব প্রতিবেদক50K বার পড়া
পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
মেধার ভিত্তিতে নিয়োগের জন্য, বৈষম্য নির্মূলের জন্যই এ দেশের সন্তানেরা আন্দোলনে নেমেছিল উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার ও ফ্যাসিবাদী শক্তি মিলে নতুন পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে।
জামায়াতের এই নেতা বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলন স্মরণ করিয়ে দেয়, অতীতের ফ্যাসিবাদী আমলে মেধা হত্যা করা হয়েছে। একই পথে হাঁটছে নব্য ফ্যাসিবাদ। সে কারণে মেধার ভিত্তিতে পদোন্নতি হচ্ছে না, নিয়োগ হচ্ছে না, বদলি হচ্ছে না। দলীয় বিবেচনায় সবকিছু করা হচ্ছে।


