পাবনায় একটি আবাসিক মহিলা মাদ্রাসায় এক ছাত্রীকে (১৬) যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসা ভবনটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে পাবনা জেলা সদরে এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করা ওই শিক্ষক হলেন মাদ্রাসার পরিচালক আবু ইউসুফ (৫৫)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু ইউসুফ একটি একতলা বাড়ি ভাড়া নিয়ে আবাসিক মহিলা মাদ্রাসাটি চালু করেন। মাদ্রাসার একটি কক্ষে ছাত্রীরা থাকতেন। তাঁদের সঙ্গে নারী শিক্ষক ছিলেন। পাশের একটি কক্ষে থাকতেন শিক্ষক আবু ইউসুফ।