National
ভোটের চেয়ে দ্রব্যমূল্য নিয়েই ‘বেশি ভাবনা’ ভোটারদের
কেউ চান, গ্রামের রাস্তা পাকা হোক। কেউ চান, ফসলের ন্যায্যমূল্য। কেউ চান বিপদে জনপ্রতিনিধিকে পাশে পেতে। কারও ভাষ্য, ভোটের আগে প্রার্থীদের কত প্রতিশ্রুতি, ভোটের পর আর তাঁদের দেখা মেলে না। আবার দ্রব্যমূল্যের চাপে সংসার চালাত
লেখক মজিবর রহমান খান84K বার পড়া
কেউ চান, গ্রামের রাস্তা পাকা হোক। কেউ চান, ফসলের ন্যায্যমূল্য। কেউ চান বিপদে জনপ্রতিনিধিকে পাশে পেতে। কারও ভাষ্য, ভোটের আগে প্রার্থীদের কত প্রতিশ্রুতি, ভোটের পর আর তাঁদের দেখা মেলে না। আবার দ্রব্যমূল্যের চাপে সংসার চালাতে হিমশিম খাওয়া কেউ কেউ বলছেন, ভোটের চেয়ে তাঁদের কাছে এখন চাল, ডাল ও তেল কেনার চিন্তাই বড়।
ঠাকুরগাঁও-১ আসনের (সদর–রুহিয়া–ভূল্লী) উপনির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের এমন মনোভাবের কথা জানা গেছে।


