National
বাংলাদেশ ব্যাংকের পর এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার
পিএইচপিতে শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত ট
লেখক নিজস্ব প্রতিবেদক35K বার পড়া

পিএইচপিতে শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ডিজিটাল ভূমিসেবার (land.gov.bd) সার্ভার বন্ধ রেখেছে তারা। এ সময় ভূমিসেবার কোনো কার্যক্রম ব্যবহার করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের কাজ করা হবে।


